সাধারণত, আপনার অ্যাপের রিলিজ বিল্ডে নেটিভ কোড লাইব্রেরি স্ট্রিপ করা হয়। এই স্ট্রিপিংয়ের মধ্যে আপনার অ্যাপের ব্যবহার করা যেকোনও নেটিভ লাইব্রেরিতে থাকা সিম্বল টেবিল ও ডিবাগিং তথ্য সরিয়ে দেওয়া হয়। নেটিভ কোড লাইব্রেরি স্ট্রিপ করলে সাইজ অনেক কমে যায়; তবে, তথ্য (যেমন ক্লাস ও ফাংশনের নাম) না থাকার কারণে Google Play Console-এ ক্র্যাশ ডায়াগনসিস করা অসম্ভব হয়ে পড়ে। ক্র্যাশ ডিবাগ করতে, Play Console-এ আপনার অ্যাপের সাথে ডিবাগ সিম্বলস ফাইল যোগ করতে হবে।
সিম্বল ফাইল আপলোড করুন
Google Play Console Android vitals-এর অধীনে নেটিভ ক্র্যাশ সংক্রান্ত রিপোর্ট করে। কয়েকটি ধাপের মাধ্যমে, আপনি অ্যাপের জন্য নেটিভ ডিবাগ সিম্বলস ফাইল তৈরি ও আপলোড করতে পারবেন। এই ফাইল Android Vitals-এ সিম্বলিক করা নেটিভ ক্র্যাশ স্ট্যাক ট্রেস (যার মধ্যে ক্লাস ও ফাংশনের নাম অন্তর্ভুক্ত থাকে) চালু করে যাতে প্রোডাকশনে আপনার অ্যাপ ডিবাগ করতে সাহায্য করে। আপনার প্রোজেক্টে ব্যবহার করা Android Gradle প্লাগ-ইনের ভার্সন এবং আপনি Android অ্যাপ বান্ডেল (সাজেস্ট করা) নাকি APK ব্যবহার করছেন তার উপর নির্ভর করে এইসব ধাপ আলাদা হয়।
Android Gradle প্লাগ-ইন ভার্সন 4.1 বা তার পরবর্তী যেকোনও ভার্সন
আপনার প্রোজেক্ট যদি Android App Bundle (AAB) তৈরি করে, তাহলে আপনি নিজের বিল্ড কনফিগার করতে পারেন
যাতে AAB-তে নেটিভ ডিবাগ সিম্বলস ফাইল অটোমেটিক অন্তর্ভুক্ত হয় এবং আপনি অ্যাপ প্রকাশ করার সময়
এটি Play Console-এ আপলোড করা হয়। রিলিজ বিল্ডে এই ফাইল অন্তর্ভুক্ত করতে, আপনার অ্যাপের build.gradle.kts ফাইলে
নিম্নলিখিতগুলি যোগ করুন:
android.buildTypes.release.ndk.debugSymbolLevel = { SYMBOL_TABLE | FULL }
নিম্নলিখিত বিকল্প থেকে ডিবাগ সিম্বল লেভেল বেছে নিন:
- Play Console-এর সিম্বলিক স্ট্যাক ট্রেসে ফাংশনের নাম পেতে
SYMBOL_TABLEব্যবহার করুন। এই লেভেলে টুম্বস্টোন কাজ করে। - Play Console-এর সিম্বলিক স্ট্যাক ট্রেসে ফাংশনের নাম, ফাইল ও লাইন নম্বর পেতে
FULLব্যবহার করুন।
আপনার প্রোজেক্ট APK তৈরি করলে, আলাদাভাবে নেটিভ ডিবাগ সিম্বলস ফাইল তৈরি করতে
আগে দেখানো android.buildTypes.release.ndk.debugSymbolLevel সেটিং ব্যবহার করুন। Google Play Console-এ ম্যানুয়ালি নেটিভ
ডিবাগ সিম্বলস
ফাইল আপলোড করুন
(এই প্রসেসটি স্ট্যাক ট্রেস ডিঅবফাসকেট করতে
ম্যাপিং ফাইল আপলোড করার মতোই)।
বিল্ড প্রসেসের অংশ হিসেবে, Android Gradle প্লাগ-ইন এই ফাইলটি নিম্নলিখিত প্রোজেক্ট লোকেশনে
আউটপুট করে:
app/build/outputs/native-debug-symbols/<var>variant-name</var>/native-debug-symbols.zip
আপনার ডিপেন্ডেন্সিতে নেটিভ লাইব্রেরি থাকলে, সাইজ কমানোর জন্য ডিবাগিং ইনফরমেশন
সম্ভবত বাদ দেওয়া হয়েছে। আপনি info লগ লেভেল এবং debugSymbolLevel = { SYMBOL_TABLE | FULL } সেটিং সহ একটি বিল্ড রান করে এটি যাচাই করতে পারেন।
তারপর বিল্ড আউটপুটে নিম্নলিখিত লাইনটি খুঁজুন:
Unable to extract native debug metadata from ... because the native debug metadata has already been stripped.
Android Gradle প্লাগ-ইন ভার্সন 4.0 বা তার আগের (এবং অন্যান্য বিল্ড সিস্টেম)
বিল্ড প্রসেসের অংশ হিসেবে, Android Gradle প্লাগ-ইন প্রোজেক্ট ডিরেক্টরিতে আনস্ট্রিপড লাইব্রেরির কপি রাখে। এই ডিরেক্টরি স্ট্রাকচারটি নিম্নলিখিতটির মতো:
app/build/intermediates/cmake/universal/release/obj/
├── armeabi-v7a/
│ ├── libgameengine.so
│ ├── libothercode.so
│ └── libvideocodec.so
├── arm64-v8a/
│ ├── libgameengine.so
│ ├── libothercode.so
│ └── libvideocodec.so
├── x86/
│ ├── libgameengine.so
│ ├── libothercode.so
│ └── libvideocodec.so
└── x86_64/
├── libgameengine.so
├── libothercode.so
└── libvideocodec.so
এই ডিরেক্টরির কন্টেন্ট জিপ করুন:
cd app/build/intermediates/cmake/universal/release/obj zip -r symbols.zip .Google Play Console-এ ম্যানুয়ালি
symbols.zipফাইল আপলোড করুন।